Aeroflot Flight Emergency Landing in Delhi: মাঝ আকাশে ব্যাংকক থেকে মস্কোগামী বিমানের কেবিন ঢাকল ধোঁয়ায়, দিল্লি বিমানবন্দরে অ্যারোফ্লট ফ্লাইটের জরুরি অবতারণ

কী কারনে, কোথা থেকে ওই ধোঁয়ায় উৎপত্তি, প্রাথমিকভাবে কিছুই বুঝতে না পেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।

Aeroflot Flight Emergency Landing in Delhi: মাঝ আকাশে ব্যাংকক থেকে মস্কোগামী বিমানের কেবিন ঢাকল ধোঁয়ায়, দিল্লি বিমানবন্দরে অ্যারোফ্লট ফ্লাইটের জরুরি অবতারণ
Aeroflot Flight (Photo Credits: X)

মাঝ আকাশে বিমানের কেবিন ভরে গেল ধোঁয়ায়। ব্যাংকক থেকে মস্কোগামী অ্যারোফ্লট বিমান (Aeroflot Flight) দিল্লি বিমানবন্দরে জরিরু অবতারণ করল। মাঝ আকাশে বিমানের কেবনে ধোঁয়া চোখে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কী কারনে, কোথা থেকে ওই ধোঁয়ায় উৎপত্তি, প্রাথমিকভাবে কিছুই বুঝতে না পেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। অ্যারোফ্লট SU273 বিমানটি দুপুর ৩:৫০ নাগাদ দিল্লি বিমানবন্দরে জরুরি অবতারণ করে। জানা যাচ্ছে, ৪২৫ জন যাত্রী ছিলেন ওই বিমানে। যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। ধোঁয়া-সহ রাশিয়ান বিমান সংস্থার ওই বিমান যখন দিল্লি বিমানবন্দরে জরুরি অবতারণ করে সেই সময়ে গোটা বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

বিমানের কেবিনে ধোঁয়া নিয়ে দিল্লি বিমানবন্দরে অ্যারোফ্লট ফ্লাইটের জরুরি অবতারণঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2025 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).