Russia-Ukraine War: উত্তর কোরিয়ার সেনাদের মুখ পুড়িয়ে দিচ্ছে রাশিয়া, চাঞ্চল্যকর ভিডিয়ো শেয়ার করে দাবি জেলেনস্কির, দেখুন ভিডিয়ো

Russia-Ukraine War: উত্তর কোরিয়ার সেনাদের মুখ পুড়িয়ে দিচ্ছে রাশিয়া, চাঞ্চল্যকর ভিডিয়ো শেয়ার করে দাবি জেলেনস্কির, দেখুন ভিডিয়ো
War Footage (Photo Credit: X/Screengrab)

বেশ কিছু চাঞ্চল্যকর ছবি শেয়ার করলেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। জেলেনস্কি নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাশিয়ার কুরস্ক প্রদেশের একটি ছবি শেয়ার করেন। যেখানে মৃত উত্তর কোরিয়ার সেনা জওয়ানদের মুখ পুড়িয়ে দিয়েছে রুশ সেনা। এমনই দাবি করেন জেলেনস্কি। কুরস্ক প্রদেশে মৃত উত্তর কোরিয়ার সেনা বাহিনীর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের পরিচয় গোপণ করতে। পুড়ে যাওয়া মৃতদেহগুলি বরফে মোড়া নির্জন এলাকায় ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দিনের পর দিন ধরে যুদ্ধের জেরে রাশিয়ার সেনা সংখ্যা যখন ক্রমশ কমতে শুরু করেছে, সেই সময় পুতিনের দেশ উত্তর কোরিয়ার জওয়ানদের নিয়ে এসে ইউক্রেনে পাঠাতে শুরু করেছে বলে অভিযোগ করেন জেলেনস্কি। শুধু তাই নয়, উত্তর কোরিয়ার সেনা বাহিনীর কোনও জওয়ানের মৃত্যু হলে, এরপর নির্মমভাবে তাঁদের মুখ পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

উত্তর কোরিয়ার সেনা জওয়ানদের মুখ পুড়িয়ে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 18, 2024 06:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).