Pakistan: বেহাল অর্থনীতি; পাকিস্তানের সংসদ ভবনে চুরি, খোয়া গেল জুতো-সহ মূল্যবান বস্তু

Pakistan: বেহাল অর্থনীতি; পাকিস্তানের সংসদ ভবনে চুরি, খোয়া গেল জুতো-সহ মূল্যবান বস্তু
Pakistani Flag (Photo Credit: Wikipedia)

এবার পাকিস্তানের (Pakistan) সংসদ ভবনে চুরি হয়ে গেল? রিপোরটে প্রকাশ, পাকিস্তানের সংসদ ভবনে যে মসজিদ রয়েছে, সেখান থেকে জুতো-সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায় বলে খবর। সম্প্রতি পাকিস্তানে সাধারণ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পর পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নেন শেহবাজ শরিফ। পাকিস্তানে শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর, অর্থমন্ত্রীও পালটে দেওয়া হয়। ফলে পাকিস্তানের অর্থনীতি এবার গতি পাবে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। তার মধ্যেই এবার পাকিস্তানের সংসদ ভবনের মসজিদ থেকে চুরির ঘটনায় শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'সন্ত্রাসবাদ রফতানিকারক দেশ আটার জন্য লড়ছে', পাকিস্তানকে কড়া আক্রমণ মোদীর

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 08:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).