Pakistan Election Results 2024: ইমরান খান কেন জেলে, জয়ের গন্ধ পেতেই বিক্ষোভ পিটিআইয়ের, দেখুন

Pakistan Election Results 2024: ইমরান খান কেন জেলে, জয়ের গন্ধ পেতেই বিক্ষোভ পিটিআইয়ের, দেখুন
Pakistan Election (Photo Credit: Twitter)

পাকিস্তানে (Pakistan) চলছে ভোট গণনা। পাকিস্তানে কুর্সি কার দখলে যাবে, তা নিয়ে যখন জোরদার চাপানউতোর শুরু হয়েছে, সেই সময় পিএমএল-এন (PML-N) এবং পিপিপি-কে কার্যত টক্কর দিচ্ছে পিটিআই (PTI) । ইমরান খানের দল (Imran Khan) সমর্থিত নির্দল প্রার্থীরা ক্রমাগত জোর কদমে টক্কর দেওয়া শুরু করেছেন। শুক্রবার সময় যত গড়াচ্ছে, তত বাড়ছে পিএমএল-এনের সঙ্গে পিটিআইয়ের ব্যবধান। এসবের মধ্যেই এবার ইমরান অনুগামীরা ইসলামাবাদে প্রতিবাদ, বিক্ষোভ ফেটে পড়তে শুরু করেছেন। পাকিস্তানে যখন সাধারণ নির্বাচনের ফল বেরোতে শুরু করেছে, সেই সময় কেন ইমরান কানকে জেলে ভরে রাখা হয়েছে, তা নিয়ে বিক্ষোভ শুরু করেন বহু মানুষ।

আরও পড়ুন: Pakistan Election Results 2024: ইমরান সমর্থিত প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ, অধরা প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 08:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).