Pakistan Election Results 2024: ইমরান সমর্থিত প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ, অধরা প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন

Pakistan Election Results 2024: ইমরান সমর্থিত প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ, অধরা প্রধানমন্ত্রীত্বের স্বপ্ন
Nawaz Sharif (Photo Credit: Twitter/IANS)

শুক্রবার সকালে ভোট গণনার পর থেকেই পাকিস্তান (Pakistan) জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। এসবের মধ্যেই এবার খারাপ খবর পিএমএল-এনের জন্য। পিএমএল-এনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী নওয়াজ শরিফ (Nawaz Sharif) পরাজিত। মানসেরা থেকে পরাজিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পিটিআই সমর্থিত নির্দিল প্রার্থী মানসেরার কাছে পরাজিত হন শরিফ। ইমরান খানের দলের প্রার্থী যেখানে ১ লক্ষের বেশি ভোট পেয়েছেন, সেখানে নওয়াজ পান ৮০ হাজারের বেশি ভোট। ফলে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীর কাছেই পরাজিত হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত নওয়াজ পরাজিত হলেও, লাহোর থেকে জয়ী হন প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাই শেহবাজ শরিফ।

আরও পড়ুন: Pakistan Election Results 2024: লাহোর থেকে বিপুল ভোটে জিতলেন শেহবাজ শরিফ, হার ইমরানের দলের প্রার্থীর

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 09, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).