Mohamed Muizzu: মালদ্বীপের ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ভারত সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রেসিডেন্ট মুইজ্জু
ভারতের সঙ্গে সম্পর্ক যত তলানিতে গিয়েছে ততই মালদ্বীপের ভাঁড়ার শূন্য হতে শুরু করেছে। অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র। এমতাবস্থায় নয়া দিল্লির সঙ্গে পুনরায় বানিজ্যিক সম্পর্কে গঠনের তাগিদ নিয়েছেন মুইজ্জু।
মালদ্বীপ প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন। গত বছরের শেষের দিকে মালদ্বীপ (Maldives) প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেন চিনপন্থি মুইজ্জু। তার পর থেকেই দ্বীপপুঞ্জের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। নয়া দিল্লিকে মালদ্বীপ থেকে সমস্ত ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় মুইজ্জু সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক যত তলানিতে গিয়েছে ততই মালদ্বীপের ভাঁড়ার শূন্য হতে শুরু করেছে। অর্থনৈতিক সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র। এমতাবস্থায় নয়া দিল্লির (New Delhi) সঙ্গে পুনরায় বানিজ্যিক সম্পর্কে গঠনের তাগিদ নিয়েছেন মুইজ্জু। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিক ভাবে দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর তৃতীয়বার শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল হতে নয়া দিল্লি এসেছিলেন প্রেসিডেন্ট মুইজ্জু। মুইজ্জুর সঙ্গে ভারত সফরে আসছেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মহম্মদ।
ভারত সফরের জন্যে রওনা দিলেন মুইজ্জু...
"Maldives President Mohamed Muizzu and First Lady of Maldives, Sajidha Mohamed depart on a state visit to India" tweets Maldives President's Office pic.twitter.com/Zc0cGlKcL8
— ANI (@ANI) October 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

