Japanese Metro Station Viral Video: মেট্রো স্টেশনের লাইনে প্রস্রাব করছেন যুবক, ভাইরাল ভিডিয়ো দেখে হইচই কাণ্ড

তাঁর মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে, তিনি যেন কোন সুলভ শৌচালয়ে দাঁড়িয়েই শৌচকর্মটি করছেন।

Japanese Metro Station Viral Video: মেট্রো স্টেশনের লাইনে প্রস্রাব করছেন যুবক, ভাইরাল ভিডিয়ো দেখে হইচই কাণ্ড
Japanese man peeing in metro station (Photo Credits: X)

দিন কয়েক আগে প্যারিস বিমানবন্দরের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিল। ব্যস্ত বিমানবন্দরে এক ব্যক্তি সম্পূর্ণ নগ্ন হয়ে বসে মলত্যাগ (Defecates) করছেন। তাঁর আশেপাশে হেঁটেচলে বেড়াচ্ছেন মুহুর্মুহু বিমান যাত্রী। ঠিক তেমনই আরও একটি ক্যামেরাবন্দি মুহূর্ত উঠে এল নেটপাড়ায়। মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো রেলের লাইনে প্রস্রাব করছেন এক যুবক। এই ঘটনাটি জাপানের (Japan) কোন এক মেট্রো স্টেশনের বলে জানা যাচ্ছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্যস্ত মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো রেলের লাইনে প্রস্রাব করছেন ওই যুবক। তাঁর মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে, তিনি যেন কোন সুলভ শৌচালয়ে দাঁড়িয়েই শৌচকর্মটি করছেন। যুবকের এমন আচরণ দেখে ছুটে আসেন মেট্রো রেলের এক নিরাপত্তারক্ষী। তাঁকে টেনে নিয়ে যায় সেখান থেকে।

দেখুন যুবকের কাণ্ড... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).