Japan Earthquake: আশঙ্কা সত্যি করে মহাভূমিকম্পের দিকে এগোচ্ছে জাপান, হঠাৎ জোরাল ঝাঁকুনি দেশ জুড়ে, দেখুন কী অবস্থা

Japan Earthquake: আশঙ্কা সত্যি করে মহাভূমিকম্পের দিকে এগোচ্ছে জাপান, হঠাৎ জোরাল ঝাঁকুনি দেশ জুড়ে, দেখুন কী অবস্থা
Earthquake (Photo Credit: X/Screengrab)

কেঁপে উঠল জাপান (Japan)। আশঙ্কা সত্যি করে এবার জোরাল কম্পনে নড়ে উঠল জাপানের (Japan Earthquake) কিউসু। বুধবার স্থানীয় সময় ৭.৩৪ মিনিটে এক ঝটকায় কেঁপে ওঠে জাপান। জোরাল কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে হু হু করে। তবে ৬ মাত্রার কম্পনে কোনও ক্ষয়ক্ষতি হয়েছ কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে বড়সড় কম্পনের জেরে এখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সম্প্রতি মায়ানমার (Myanmar)এবং থাইল্যান্ডে (Thailand) কেঁপে ওঠে। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। মায়ানমার এবং থাইল্যান্ড যখন প্রচণ্ড কম্পনে বিভীষিকার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় জাপানে মহাকম্পন হতে পারে বলে সে দেশের বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেন। যেখানে জানানো হয়, জাপান কেঁপে উঠতে পারে ৯ মাত্রার কম্পনে। যার জেরে জাপানে ২ লক্ষের বেশি মানুষের মৃত্যু হতে পারে। দেখা দিতে পারে প্রবল সুনামিও। সেই আশঙ্কা সত্যি করেই কি জাপানে ভূমিকম্প নাড়িয়ে দিতে শুরু করেছে। এমন প্রশ্নই উঠছে।

আরও পড়ুন: Japan Megaquake: মহাভূমিকম্পে মারা যেতে পারেন ৩ লক্ষ মানুষ, জানাল জাপান সরকার

৬ মাত্রার কম্পেন কেঁপে উঠল জাপান...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 02, 2025 09:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).