Israel-Hezbollah War: ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় হত হিজবুল্লার আরও দুই শীর্ষনেতা
ইজরায়েল বাহিনীর হিজবুল্লা দমনের অভিযানে এবার দক্ষিণ লেবাননে হিজবুল্লার মিশাইল ইউনিটের কমান্ডার এবং তার ডেপুটি নিকেশ হয়েছে।
ইজরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় রক্তের বন্যা বইছে লেবাননে (Lebanon)। মহিলা এবং শিশু মিলিয়ে মৃতের সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। থেমে নেই হিজবুল্লা জঙ্গি সংগঠন। ইজরায়েলকে লক্ষ্য করে পালটা রকেট হামলা চালাচ্ছে তারাও। ইজরায়েল বাহিনীর হিজবুল্লা দমনের অভিযানে এবার দক্ষিণ লেবাননে হিজবুল্লার মিশাইল ইউনিটের কমান্ডার এবং তার ডেপুটি নিকেশ হয়েছে। আইডিএফ-এর তরফে শনিবার সকালে টুইট করে সেই খবর জানানো হয়েছে। জানানো হয়েছে, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লার মিশাইল ইউনিটের কমান্ডার মুহাম্মদ আলি ইসমাইল এবং তার ডেপুটি হুসেইন আহমেদ ইসমাইলের মৃত্যু হয়েছে। বিবৃতিতে এও জানানো হয়েছে, ইজরায়েলকে লক্ষ্য করে বহু রকেট হামলা চালিয়েছিল ইসমাইল। ইজরায়েল বাহিনী শুক্রবার হিজবুল্লারর শীর্ষ স্থানীয় কমান্ডার ইব্রাহিম মুহম্মদ কোয়াবিসিকে হত্যা করেছে বলেও জানা গিয়েছে।
ইজরায়েলের হামলায় হিজবুল্লার মিশাইল ইউনিটের কমান্ডারের হত্যা...
🔴Muhammad Ali Ismail, the Commander of Hezbollah’s Missile Unit in southern Lebanon, and his deputy, Hussein Ahmad Ismail, were eliminated in a precise IAF strike.
Ali Ismail was responsible for directing numerous terrorist attacks against the State of Israel, including the… pic.twitter.com/Esoyg4pLM7
— Israel Defense Forces (@IDF) September 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 28, 2024 07:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

