Israel-Hamas War: নিরীহ গাজাবাসীদের সুরক্ষার্থে বিশেষ 'করিডোর'এর ব্যবস্থা ইজরায়েল সামরিক বাহিনীর,
ইজরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় একটি নিরাপদ করিডোর খুলেছে। যাতে বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ অংশে সরিয়ে নিয়ে যাওয়া যায়।
এক সপ্তাহ ধরে অব্যাত ইজরায়েল হামারের সংঘর্ষ (Israel-Hamas War)। প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের হামলার পালটা বেঞ্জামিন নেতানিয়াহুর হামলায় হামাস ঘাঁটি গাজা ব্যাপক ক্ষতিগ্রস্থ। যুদ্ধে বলি হওয়া সাধারণ গাজা বাসিন্দাদের সুরক্ষিত ভাবে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ আগেই দিয়েছিল ইজরায়েল। এবার সেই লক্ষ্যেই, ইজরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় একটি নিরাপদ করিডোর খুলেছে। যাতে বাসিন্দাদের সমুদ্রতীরবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ অংশে নিরাপদে সরে যেতে পারেন। এক্স হ্যান্ডেল থেকে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আইডিএফ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই করিডোরে কোন অভিযান চালাবে না। তার মধ্যেই গাজ়া ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে ইজরায়েলের সেনা।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর টুইট...
Residents of Gaza City and northern Gaza, in the past days, we've urged you to relocate to the southern area for your safety. We want to inform you that the IDF will not carry out any operations along this route from 10 AM to 1 PM. During this window, please take the opportunity… pic.twitter.com/JUkcGOg0yv
— Israel Defense Forces (@IDF) October 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 15, 2023 02:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

