Israel-Hamas War: গাজায় ইজরায়েলের বিমান হামলা, ভেঙে পড়ল মসজিদ
এবার গাজার অন্যতম বড় মসজিদকে ধ্বংস করল ইজরায়য়েলি সেনা। উত্তর গাজার জাবালিয়া শহরে যে আল-ওমরি মসজিদ রয়েছে,তা ধ্বংস হয়েছে। ইজরায়েলি সেনার বিমান হামলার জেরেই ধ্বংস হয় ওই মসজিদ। প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রকের তরফে গাজার ওই মসজিদের ছবি পোস্ট করা হয় ট্যুইটারে। শুধু তাই নয়, আল -ওমরি মসজিদে বিমান হামলার জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে দাবি প্যালেস্তাইনের। সেই সঙ্গে বেশ কিছু মানুষ আহত বলেও জানানো হয়।প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরের সময় প্যালেস্তাইনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কিন্তু বাইডেনের সঙ্গে সাক্ষাৎ নস্যাৎ করে দেন আব্বাস। যা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
The occupation's warplanes destroy Al-Omari #Mosque in Jabalia City, northern Gaza Strip.
طائرات الاحتلال تدمر #المسجد العمري الكبير في مدينة جباليا شمال قطاع غزة.#Gaza_under_attack#Palestine#Israeliwarcrimes pic.twitter.com/dHp97AG7LP
— State of Palestine - MFA (@pmofa) October 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2023 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

