Israel Attacks Damascus: সিরিয়ার আলেপ্পোয় বিমানবন্দর লক্ষ্য করে গুলি ইজরায়েলের
যুদ্ধে সিরিয়াকে না জড়ানোর ব্যাপারে সতর্কতা জারি করেছে ইজরায়েল
ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ ক্রমেই বড় আকার ধারণ করছে এবং তা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে।এবার সিরিয়ার আলেপ্পোয় বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালাল ইজরায়েল।
ইজরায়েলের অভিযোগে এই যুদ্ধের মধ্যে সিরিয়া বিরোধী হামাস পক্ষকে সমর্থন যোগাচ্ছে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে যে এই গুলি চালানোর ঘটনা রবিবার সকাল বেলায় ঘটে।
সিরিয়ার সরকার পরিচালিত মুখপত্র সানার তরফে ইজরায়েলের হামলার কথা স্বীকার করা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গ্যালান্ট জানিয়েছেন যে ইজরায়েল কঠিন পদক্ষেপ নেবে যদি দেশের ভেতর এবং বাইরে থেকে কোনরকম আক্রমন আসে। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে হেজবোল্লা এবং সিরিয়াকেও সতর্ক করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
#Israel attacks Damascus, Aleppo airports#IsraelPalestineWar
Read: https://t.co/wHlRKjO4OH pic.twitter.com/WUCuSSAh0h
— IANS (@ians_india) October 22, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2023 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

