India-Russia Relation: আগামী বছরের গোড়াতেই ভারত সফরে পুতিন, জানাল ক্রেমলিন

পুতিনের ভারত সফরের বিষয়টি আগেই নিশ্চিত করেছে রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিন। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সম্ভবত আগামী বছরের গড়ার দিকেই নয়া দিল্লি আসবেন পুতিন।

India-Russia Relation: আগামী বছরের গোড়াতেই ভারত সফরে পুতিন, জানাল ক্রেমলিন
Russian President Vladimir Putin and India PM Narendra Modi (Photo Credits: X)

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর চলতি বছরে দুবার রাশিয়া (Russia) সফর সেরে এসেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi))। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) আসছেন ভারত সফরে। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে পুতিনকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের রাষ্ট্রনায়ক বৈঠকে বসবেন। পুতিনের ভারত সফরের বিষয়টি আগেই নিশ্চিত করেছে রাশিয়ার প্রশাসনিক সদর দফতর ক্রেমলিন। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। সম্ভবত আগামী বছরের গড়ার দিকেই নয়া দিল্লি (New Delhi) আসবেন পুতিন। সোমবার ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, দুই রাষ্ট্রনায়ক (মোদী এবং পুতিন) বছরে অন্তত একবার বৈঠকে বসার চুক্তি করেছেন। এবার আমাদের পালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ আমরা পেয়েছি। আমরা অবশ্যই এটিকে ইতিবাচকভাবে বিবেচনা করছি। আগামী বছর ২০২৫-এর শুরুর দিকেই পুতিনের ভারত সফরের তারিখ নির্ধারণ করা হবে'।

আগামী বছরের গোড়াতেই ভারত সফরে পুতিন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).