Hafiz Saeed: লাহোরে ভারত বিরোধী সমাবেশ হাজিফ সঈদের সমর্থকদের
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক মারা যান। এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট হয়।
২৬/11 মুম্বই হামলার মাস্টারমাইন্ড বা মূল চক্রী হাফিজের সঈদ (Hafiz Saeed)-এর দলের কর্মী-সমর্থকরা লাহোরে ভারত বিরোধী বড় সমাবেশ করল। হাফিজের দল জামাত-উদ-দাওয়া নিষিদ্ধ ঘোষিত হলেও তার দলের লোকেরা লাহোরের প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে সমাবেশ করলেন। পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (PMML)-এর পতাকা হাতে হাফিজের সমর্থকরা লাহোরের রাস্তায় দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগান দিলেন। সেই সঙ্গে জেলবন্দি হাফিজের মুক্তির দাবিও তারা তুললেন। পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ভারত বিরোধী মিছিল, সমাবেশ করে হাফিজের দল।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক মারা যান। এই হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট হয়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিন্ধু জল চুক্তি রদ করে ভারত। এরপর থেকে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীরা ভারত বিরোধী মিছিল শুরু করে।
দেখুন খবরটি
STORY | Political offshoot of Hafiz Saeed's banned JuD holds anti-India rally in Lahore
READ: https://t.co/wCdx4vCu4c pic.twitter.com/jS1e7Tc2dN
— Press Trust of India (@PTI_News) May 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2025 07:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

