USA Federal Aviation Administration: প্রযুক্তিগত সমস্যার জের, আমেরিকায় বন্ধ বিমান চলাচল

আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার কারণে কোনও কাজ হচ্ছিল না। এর জন্য আমেরিকার সমস্ত বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

USA Federal Aviation Administration: প্রযুক্তিগত সমস্যার জের, আমেরিকায় বন্ধ বিমান চলাচল
ফাইল ছবি

ওয়াশিংটন: আমেরিকার (USA) ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমে (Federal Aviation Administration System) প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার কারণে কোনও কাজ হচ্ছিল না। এর জন্য আমেরিকার সমস্ত বিমানবন্দরে বিমান চলাচল (Flights) বন্ধ হয়ে যায়।

বুধবার আমেরিকার সিভিল অ্যাভিয়েশন রেগুলেটর ওয়েবসাইটে (Civil Aviation Regulator's website) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, নোটিস টু এয়ার মিশন সিস্টেম (Notice to Air Missions system) ফেল করেছে (failed)। কখন এটি ঠিক হবে তা বোঝা যাচ্ছে। এর ফলে প্রায় ৪০০টি ফ্লাইটের সময়সীমা পিছিয়ে গেছে। টেকনিশিয়ানরা সিস্টেম ঠিক করার চেষ্টা করছেন। পুরোপুরি বিষয়টি ঠিক হওয়ার আগে এই ব্যাপারে কোনও মন্তব্য করা হবে না। আরও পড়ুন : Live Bomb Inside Body: শরীরের ভিতর আটকে রয়েছে গ্রেনেড, অস্ত্রোপচারের পর প্রাণে বাঁচলেন ইউক্রেনীয় সৈনিক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 11, 2023 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).