Earthquake Video: প্রবল ভূমিকম্পে ভেঙে গুড়িয়ে গেল বহু রাস্তা, ভয়াবহতার ছবি দেখে আঁতকে উঠবেন, ভিডিয়ো
নেপাল-তিব্বত (Tibet) সীমান্ত মঙ্গলবার ভোরে প্রবল ঝটকায় কেঁপে ওঠে। নেপাল-তিব্বত সীমান্ত প্রবল ঝটকায় কেঁপে উঠতেই তা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে হু হু করে। নেপাল-তিব্বত সীমান্তে কম্পনের (Nepal Earthquake) পর চিনের একাধিক প্রদেশ বহু ক্ষতির মুখোমুখি হয়েছে বলে খবর। প্রবল কম্পনে রাস্তাঘাট যেমন ভেঙে পড়েছে তিব্বত এবং চিনের বহু এলাকায়, তেমনি ঘরবাড়িও হুড়মুড়িয়ে তছনছ হয়ে গিয়েছে। তিব্বত এবং চিনে প্রবল কম্পনে আপাতত সেখানে উদ্ধার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলের প্রবল কম্পনে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। সময় যত গড়াবে, মৃত এবং আহতের সংখ্যা তত বাড়বে বলেই মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। প্রসঙ্গত ৭ জানুয়ারি ভোরের ভূমিকম্পে উত্তর ভারতের একাধিক এলাকা কেঁপে উঠতে শুরু করে। কলকাতা এবং শিলিগুড়িতেও অনুভূত হয় কম্পন।
দেখুন ভূমিকম্পের জেরে কীভাবে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যায়...
A 7.1 magnitude #earthquake strikes in China's remote area in #Tibet region near Nepal, death toll rises to at least 53 and 62 injured so far. pic.twitter.com/G4uBiF5kL8
— Nikhil Choudhary (@NikhilCh_) January 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

