Israel-Hamas War: গাজায় অব্যাহত রক্তের বন্যা, মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই

কখনও আকাশপথে আবার কখনও স্থলপথে বিস্ফোরক হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। এখনও পর্যন্ত গাজায় মৃত্যু সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই।

Israel-Hamas War: গাজায় অব্যাহত রক্তের বন্যা, মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই
Gaza (Photo Credits: X)

Israel-Hamas War: গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস (Hamas) জঙ্গি সংগঠন। সেই হামলার পর থেকেই ইজরায়েল সেনা বাহিনীর (IDF) পালটা হামলা শুরু করেছে গাজার (Gaza) উপর। কখনও আকাশপথে আবার কখনও স্থলপথে বিস্ফোরক হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল (Israel)। এখনও পর্যন্ত গাজায় মৃত্যু সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় কমপক্ষে ১৯,৪৫৩ জন প্যালেস্তেনীয় মারা গিয়েছেন। মৃতদের মধ্যে ৭০ শতাংশ মহিলা এবং শিশু রয়েছে।

আরও পড়ুনঃ গাজায় যুদ্ধ বিরতির জন্য এবার ইজরায়েলকে চাপ আমেরিকার

দেখুন টুইট... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 19, 2023 02:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).