Cyclone Chido: 'রাক্ষুসে' ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা পৌঁছতে পারে হাজারে, চিডোর দাপটে তছনছ দ্বীপ
ভারত মহাসাগরের পাড়ে যে ছোট্ট দ্বীপ রয়েছে ফ্রান্সের, সেই মায়োত তছনছ করে দিল। চিডো (Cyclone Chido)। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মায়োত (Mayotte) নামের ওই ছোট্ট দ্বীপের জনজীবন কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড় চিডোর কামড়ে এখনও পর্যন্ত মায়োতে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্থানীয় প্রশাসনের কথায়, চিডোর দাপটে প্রাথমিকভাবে ১০০ জনের মৃত্যুর খবর মিলছে। এই সংখ্যা এক হাজারে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ধংসস্তূপের নীচে কোথায়, কত মৃতদেহ পড়ে রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট পরিসংখ্যান মেলেনি। শিগগিরই প্রশাসন এ বিষয়ে তালিকা প্রস্তুত করবে বলে জানানো হয়েছে। গত শনিবার মায়োতে আছড়ে পড়ে চিডো। প্রবল গতিবেদে ফ্রান্সের এই জনবসতিপূর্ণ দ্বীপ তছনছ করে দেয়। রিপোর্টে প্রকাশ, ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে বয়ে যায় চিডো।
আরও পড়ুন: Cyclone Chido: ঘূর্ণিঝড়ের কবলে ফ্রান্সের মায়োত, নিহত কমপক্ষে ১০০
দেখুন চিডো কীভাবে তছতছ করে দিয়েছে ফ্রান্সের জনবসতিপূর্ণ দ্বীপ মায়োত...
Video released by the French gendarmerie showed the wreckage of hundreds of makeshift houses after the most powerful cyclone in nearly a century struck the archipelago of Mayotte in the Indian Ocean https://t.co/DPLjzKILCS pic.twitter.com/Yb4q7BFM5d
— Reuters (@Reuters) December 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

