Covid 19: হার্ট অ্যাটাকের আশঙ্কায় বুস্টার ডোজ এড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম, বলছে রিপোর্ট
নয়া দিল্লিঃ চিনে সাংঘাতিক হারে বাড়তে শুরু করেছে করোনার ত্রাস (Covid 19 in China)। কোভিড থেকে নিজেদের বাঁচাতে বুস্টার ডোজেই (Covid Booster Dose) ভরসা রাখছে চিকিৎসক মহল। তবে জনসাধারণের মধ্যে বুস্টার ডোজ গ্রহণে মারাত্মক অনীহা রয়েছে। চিনে ভয়ঙ্কর পরিস্থিতি, প্রতিদিন করোনায় মৃত্যু ৫ হাজার মানুষের
চিনে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৪ শতাংশই (১০ জনের মধ্যে ৬ জন) বুস্টার ডোজ এড়িয়ে যাচ্ছেন। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তরুণ প্রজন্ম কোভিডের বুস্টার ডোজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সমীক্ষার ৫৩ শতাংশ মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেনি এবং করার কথা ভাবছেন না। অন্যদিকে ৯ শতাংশ মানুষ এখনও কোভিড টিকাই নেয়নি। ২ শতাংশ মানুষ দ্বিধায় রয়েছেন বুস্টার নেওয়ার ক্ষেত্রে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 22, 2022 07:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

