Clarissa Ward: তালিবান কাবুলের দখল নিতেই মাথায় ওড়না জড়িয়ে কেন? সিএনএন-এর সাংবাদিক ক্লেরিসা ওয়ার্ড কী বললেন
মার্কিন সেনা ঘেরা আফগান সরকারের আমলে কাবুলে তিনি সাংবাদিকতা করতেন সাধারণভাবেই। কিন্তু সম্প্রতি কাবুল তালিবানের দখলে যাওয়ার পর তাঁকে দেখা গেল কাবুলের রাস্তায় মাথায় ওড়না বা হেড স্কার্ফ জড়িয়ে রিপোর্টিং করছেন। তিনি হলেন সিএনএন-এর বিশিষ্ট সাংবাদিক ক্লারিসা ওয়ার্ড।
মার্কিন সেনা ঘেরা আফগান সরকারের আমলে কাবুলে তিনি সাংবাদিকতা করতেন সাধারণভাবেই। কিন্তু সম্প্রতি কাবুল তালিবানের দখলে যাওয়ার পর তাঁকে দেখা গেল কাবুলের রাস্তায় মাথায় ওড়না বা হেড স্কার্ফ জড়িয়ে রিপোর্টিং করছেন। তিনি হলেন সিএনএন-এর বিশিষ্ট সাংবাদিক ক্লারিসা ওয়ার্ড (Clarissa Ward)। আফগান সরকার ও তালিবানের দখলে চলে যাওয়া দেশের ফারাক বোঝাতে কাবুলে সাংবাদিকতা করা ক্লারিসার হেড স্কার্ফের উদারণ এখন দুনিয়া জুড়ে ভাইরাল।
এই নিয়ে মুখ খুললেন ক্লারিসা স্বয়ং। তিনি বললেন, এটা ভুল হচ্ছে। আফগান সরকারের আমলে কাবুলে তাঁর যে ছবি দেখানো হচ্ছে সেটা স্টুডিওর ভিতর। আর তালিবান আমলে তাঁর যে ছবি দেখানো হচ্ছে সেটা প্রকাশ্য রাস্তায়। তিনি কাবুলের রাস্তায় মাথায় ওড়না জড়িয়েই বরাবরই হাঁটেন বলে ক্লারিসা জানান।
This meme is inaccurate. The top photo is inside a private compound. The bottom is on the streets of Taliban held Kabul. I always wore a head scarf on the street in Kabul previously, though not w/ hair fully covered and abbaya. So there is a difference but not quite this stark. pic.twitter.com/BmIRFFSdSE
— Clarissa Ward (@clarissaward) August 16, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2021 01:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

