Blast In Pakistan: জঙ্গি 'পোষার' মাশুল দিচ্ছে পাকিস্তান, কোয়েট্টায় ধামাকাদার বিস্ফোরণ, দেখুন
এবার জঙ্গি পোষার মাশুল দিচ্ছে পাকিস্তান। শুক্রবার সকালে ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবার পাকিস্তানের (Pakistan) কোয়েট্টা (Quetta) শহরে বিস্ফোরণ (Blast) হয়। যার জেরে পরপর ৪ জনের মৃত্যুর খবর মিলছে এখনও পর্যন্ত। তবে সময় গড়ালে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোয়েট্টায় বিস্ফোরণের জেরে ৩ জন আহত বলে জানা যাচ্ছে। গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামের বৈসরণ ভ্যালি আতঙ্কে কেঁপে ওঠে। ওইদিন পহেলগামে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়ে পরপর ২৬ জনকে হত্যা করে। আহত হন আরও ১৭ জন। বাসরণে ভ্যালিতে যারা হামলা চালায়, তাদের 'স্বাধীনতা সংগ্রামী' বলে অভিহিত করেন পাক মন্ত্রী ইশাক দার। পাক মন্ত্রীর ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে এবার কেঁপে উঠল পাকিস্তানের কোয়েট্টা শহর।
বিস্ফোরণে কেঁপে উঠল কোয়েট্টা শহর...
Blast in Quetta. Four people reportedly dead.
— Wajahat Kazmi (@KazmiWajahat) April 25, 2025
কোয়েট্টায় এই বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি...
Four FC troops martyred in Quetta bomb blast#SamaaTV pic.twitter.com/J45tXX14F2
— SAMAA TV (@SAMAATV) April 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

