Bangladesh Unrest: গণবিক্ষোভের আগুনে ফুঁসছে বাংলাদেশ, জ্বালানো হল যশোরের হোটেল, মৃত ২৫

ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে বিভিন্ন সরকারি দফতর থেকে শুরু করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই বাড়ি যা সংগ্রহশালায় পরিণত করেছিলেন মেয়ে শেখ হাসিনা। ঢাকায় পড়ানো হয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ভাঙতে দেখা গিয়েছে মুজিবুরের বিশাল মূর্তি।

Bangladesh Unrest: গণবিক্ষোভের আগুনে ফুঁসছে বাংলাদেশ, জ্বালানো হল যশোরের হোটেল, মৃত ২৫
Bangladesh Hotel Set Fire, 25 Killed (Photo Credits: X)

সরকার বিরোধী গণআন্দোলনের রোষে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। প্রধানমন্ত্রী আবাসন 'গণভবন', বাংলাদেশের সংসদ ভবন এখন জনতার দখলে। প্রধানমন্ত্রীর বাসভবনে দাদার চলেছে লুট। ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছে বিভিন্ন সরকারি দফতর থেকে শুরু করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই বাড়ি যা সংগ্রহশালায় পরিণত করেছিলেন মেয়ে তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ঢাকায় পড়ানো হয়েছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ভাঙতে দেখা গিয়েছে মুজিবুরের বিশাল মূর্তি। পদ্মপারের দেশটির অরাজকতার দৃশ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এবার ইসলামপন্থী জঙ্গিরা যশোরের একটি হোটেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুনে পুড়ে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অগ্নিসংযোগে আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় ১৫০ জন।

জ্বলছে যশোরের হোটেল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 07:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).