বাংলাদেশ (Bangladesh) সরকারের বিরুদ্ধে ফের তোপ দাগলন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। এবার ফের এক হিন্দু মহিলার ছবি পোস্ট করে বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তসলিমা। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তসলিমা নাসরিনকে তোপ দাগতে দেখা যায়। যে ছবি তিনি পোস্ট করেন সেখানে দেখা যায়, ভূলুণ্ঠিত হয়ে যে মহিলা কাঁদছেন, তাঁর হাতে শাখা, পলা রয়েছে। অর্থাৎ বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের (Hindus In Bangladesh) উপর অত্যাচার চলছে, তা স্পষ্ট। আর সে বিষয়েই ইঙ্গিত করেন তসলিমা। তিনি লেখেন, 'দেশ লুট হয়ে গেছে। দেশ মাতৃকা মাটিতে লুটিয়ে কাঁদছে।' বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশের ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তেই, সেখানে ক্ষমতা দখল করে মহম্মদ ইউনুসের অন্তবর্তীকালীন সরকার। ইউনুস সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হওয়ার পর থেকেই সে দেশের মানুষের উপর অত্যাচার চলছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়। তসলিমা নাসরিনও সেই প্রতিবাদে সুর মিলিয়েছেন অত্যন্ত কঠোরভাবে।
দেখুন কী পোস্ট করলেন তসলিমা নাসরিন...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)