New York Bus Accident: নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা, ডবল ডেকারের ধাক্কা পাবলিক বাসকে, জখম ৮০

মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা শহর নিউ ইয়র্ক ভয়াবহ দুর্ঘটনা। ম্যানহটনের পূর্বে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পর্যটক বোঝাই দোতলা বাস ধাক্কা মারে নিত্যযাত্রী ঠাসা পাবলিক বাস-কে।

New York Bus Accident: নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা, ডবল ডেকারের ধাক্কা পাবলিক বাসকে, জখম ৮০
New York Bus Accident. (Photo Credits: Twitter)

মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা শহর নিউ ইয়র্ক ভয়াবহ দুর্ঘটনা। ম্যানহটনের পূর্বে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পর্যটক বোঝাই দোতলা বাস ধাক্কা মারে নিত্যযাত্রী ঠাসা পাবলিক বাস-কে। প্রাথমিক অনুমান, পর্যটক বোঝাই ডবল ডেকার বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। নিউ ইয়র্কের বাস দুর্ঘটনায় কমপক্ষে ৮০ জন গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ। আশঙ্কাজনক ৫ জন ভর্তি আইসিইউ-তে।

সন্ধ্যার রঙীন নিউ ইয়র্কের রাস্তায় লাগে রক্তের দাগ। বাস দুর্ঘটনার পর রক্তমাখা গায়ে রাস্তায় ছুটতে দেখা যায় অনেককে। তাদের দেখে আরও অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভাগ্যের জোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা মেলে।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2023 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).