Earthquake Hits Lisbon: সাত সকালে লিসবনে ভূমিকম্প, জোরালো কম্পনে ঘুম ভাঙল স্থানীয়দের
জানা যাচ্ছে, ভূমিকম্পটি সমুদ্রতলের প্রায় ১০ কিলোমিটার নীচে আঘাত হানে। লিসবন এবং আশেপাশের শহরগুলি জুড়ে কম্পন অনুভূত হয়েছে।
Earthquake Shakes Lisbon: সোমবার সাত সকালে পর্তুগালে (Portugal) ভূমিকম্প। স্থানীয় সময় সকাল ৫টা ১১ মিনিট নাগাদ পর্তুগালের উপকূলে আটলান্টিক মহাসাগরে আঘাত হানে ভূমিকম্প। যা লিসবনের কাছে কেন্দ্রীভূত হয়েছে। এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সার্ভের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৫.৪। যদিও পর্তুগালের সিসমোলজিক্যাল এজেন্সি IPMA-র রিপোর্ট বলছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। জানা যাচ্ছে, ভূমিকম্পটি সমুদ্রতলের প্রায় ১০ কিলোমিটার নীচে আঘাত হানে। লিসবন এবং আশেপাশের শহরগুলি জুড়ে কম্পন অনুভূত হয়েছে। এক স্থানীয় বাসিন্দা ইএমএসসি-কে (European-Mediterranean Seismological Centre) জানায়, ভোরবেলা ভূমিকম্পের জেরে ঘুম ভেঙে যায়। বাড়িটি প্রবলভাবে কেঁপে উঠেছিল।
লিসবনে ভূমিকম্প...
BREAKING: Earthquake shakes Lisbon, Portugal
— Insider Paper (@TheInsiderPaper) August 26, 2024
কম্পনের জেরে কাঁপছে বাড়ি...
#WATCH :The 5.4 earthquake shook Lisbon, Portugal #Earthquake #sismo #deprem #Tremor #Lisboa #Portugal #Lisbon #earthquakes #EarthquakePH #BreakingNews pic.twitter.com/c9j7QIpmI2
— Indian Observer (@ag_Journalist) August 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

