Mamata Banerjee's Nephew Akash Banerjee Got Married: বিয়ে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, অনুষ্ঠানে গরহাজির মুখ্যমন্ত্রী

Mamata Banerjee's Nephew Akash Banerjee Got Married: বিয়ে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, অনুষ্ঠানে গরহাজির মুখ্যমন্ত্রী
Mamata Banerjee's Nephew Got Married (Photo Credit: Twitter/Instagram)

বিয়ে করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায় (Akash Banerjee)। বান্ধবী উপাসনার সঙ্গে ২৮ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন আকাশ। কলকাতার একটি অভিজাত হলে বসে আকাশ-উপাসনার বিয়ের আসর। আকাশ-উপাসনার বিয়ের পর শিগগিরই পরিবারের তরফে বধূবরণের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে খবর। আকাশের বিয়েতে অবশ্য হাজির হননি মুখ্যমন্ত্রী। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রীর আর এক ভাইপোকেও দেখা যায়নি ভাইয়ের বিয়ের আসরে। আকাশের বিয়ের খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভাইপোকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানান বহু মানুষ। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের পুত্র হলেন আকাশ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2023 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).