West Bengal: বিধানসভায় হট্টগোলের মাঝে হঠাৎ অসুস্থ শঙ্কর ঘোষ, অধিবেশন থেকে বিজেপি বিধায়ককে সাবধানে বের করে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী, দেখুন

West Bengal: বিধানসভায় হট্টগোলের মাঝে হঠাৎ অসুস্থ শঙ্কর ঘোষ, অধিবেশন থেকে বিজেপি বিধায়ককে সাবধানে বের করে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী, দেখুন
BJP leader Shankar Ghosh (Photo Credit: FB)

বিধানসভার অধিবেশন চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ (Shankar Ghosh )। বিজেপি (BJP MLA) বিধায়ক শঙ্কর ঘোষ যখন অসুস্থবোধ করেন, সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা যায়, খুব সাবধানে সতীর্থকে বিধানসভার অধিবেশন থেকে বের করে নিয়ে যেতে। এরপর অসুস্থ শঙ্কর ঘোষকে হাসপাতালে পাঠানো হয়।

দেখুন শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়লে, তাঁকে বিধানসভার বাইরে বের কের নিয়ে যান শুভেন্দু অধিকারী...

শঙ্কর ঘোষের সোশ্যাল হ্যান্ডেলের তরফে বেশ কয়েকটি ভিডিয়ো সামনে আসে...

এদিকে বিধানসভায় চূড়ান্ত হই হট্টগোলের মাঝে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চাইছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিজেপির যে রীতি, তার জেরে পশ্চিমবঙ্গকে গেরুয়া শিবির নিজেদের উপনিবেশে পরিণত করতে চাইছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).