Toy Train Accident: ঘুম থেকে দার্জিলিং ফেরার পথে দুর্ঘটনার কবলে টয় ট্রেন

Toy Train Accident: ঘুম থেকে দার্জিলিং ফেরার পথে দুর্ঘটনার কবলে টয় ট্রেন
Toy Train (Photo Credit: X@mvraoforindia)

ফের দার্জিলিংয়ে দুর্ঘটনার কবলে পড়ল টয়ট্রেন। একটি যাত্রীবোঝাই গাড়ি টয়ট্রেনের লাইনের উপর চলে আসায় সংঘর্ষ হয়। মঙ্গলবার দুপুরে টয়ট্রেনটি ঘুম থেকে দার্জিলিং ফিরছিল। পথে দার্জিলিং স্টেশন থেকে ৪ কিমি দূরে ডালি এলাকায় মেরি ভিলার কাছে দুর্ঘটনাটি ঘটে। যদিও এতে কেউ হতাহত হননি। এর আগে একাধিকবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে টয়ট্রেন। গত ২৫ এপ্রিলই শিলিগুড়ি থেকে তিনধারিয়া যাওয়ার পথে সুকনার কাছে উলটে যায় টয়ট্রেনের একটি ইঞ্জিন। চালক ও সহকারী চালক সামান্য আহত হন। এছাড়াও একাধিকবার টয়ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).