Amarnath Cloudburst: অমরনাথ বিপর্যয়ে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মমতা, সমবেদনা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
অমরনাথে মেঘভাঙা (Amarnath Cloudburst) বৃষ্টিতে বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমরনাথে মেঘভাঙা (Amarnath Cloudburst) বৃষ্টিতে বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা। বাংলা থেকে অমরনাথ বা সংলগ্ন এলাকায় আটকে পড়া বা সমস্যায় পড়া পূন্যার্থীদের জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলার কথা ঘোষণা করলেন মমতা। ফোন নম্বর হল: ০৩৩-২২১৪৩৫২৬।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্ শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ১৬জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, নিখোঁজ এখনও ৪০জন। আরও পড়ুন-শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্ট দেশ ছাড়তেই চূড়ান্ত বিক্ষোভ
দেখুন টুইট
Shocked and stunned by the Amarnath disaster. Sincere condolences to kins of the victims, solidarity to the trapped and stranded. Opened control room in Nabanna (033- 22143526), activated our Delhi RC office, connected J&K government for rescue of pilgrims from Bengal. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) July 9, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 09, 2022 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

