Jalpaiguri: জলপাইগুড়ির চা-বাগানে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার প্রেমিক সহ ৭ অভিযুক্ত

বন্ধুর নাবালিকা প্রেমিকাকে চা-বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৭ জন।

Jalpaiguri: জলপাইগুড়ির চা-বাগানে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার প্রেমিক সহ ৭ অভিযুক্ত
Arrested (Photo Credit: Pixabay)

কলকাতা: জলপাইগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। নাবালিকাকে (Minor Girl) গণধর্ষণ (Gang Rape) করার অভিযোগে ৭ জন যুবকে গ্রেফতার (Arrested)। জলপাইগুড়ির চা-বাগানে (Jalpaiguri Tea Garden) নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দুই দিন আগে। অভিযুক্তরা নাবালিকে ধর্ষণ করার ভিডিও করে রাখে, সেই ভিডিও ফাঁস হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের মধ্যে নাবালিকার প্রেমিকও রয়েছে বলে জানা গিয়েছে। নাবালিকার পরিবার স্থানীয় থানায় মামলা দায়ের করার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে, আজ নাবালিকার প্রেমিক সহ ৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).