Sandeshkhali: 'লোকসভা ভোট পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চাইছে না তৃণমূল সরকার', দাবি লকেটের

Sandeshkhali: 'লোকসভা ভোট পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চাইছে না তৃণমূল সরকার', দাবি লকেটের
Locket Chatterjee (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট (Locket Chatterjee) অভিযোগ করেন, যেভাবে হোক শেখ শাহজাহানকে রক্ষার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। শেখ শাহজাহানকে কোনওভাবেই গ্রেফতার করতে চাইছে না রাজ্য়ের তৃণমূল কংগ্রেস সরকার। লোকসভা নির্বাচন পর্যন্ত যাতে শেখ শাহজাহানকে গ্রেফতার করা না যায়, সেই চেষ্টাই করছে তৃণমূল। যাতে ৩০ শতাংশ ভোট তৃণমূলের ঝুলিতে আসে, সেই চেষ্টার জেরেই শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করতে চাইছে না বলেও অভিযোগ করেন লকেট। ভোট ব্যাঙ্কের রাজনীতির জেরেই শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস সরকার গ্রেফতার করতে চাইছে না বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Sandeshkhali: সন্দেশখালি যাওয়ার পথে নওশাদের পথ আটকাল পুলিশ, দেখুন

শুনুন কী বললেন লকেট চট্টোপাধ্যায়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 27, 2024 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).