RG Kar Hospital Incident: এই ধরণের ঘটনা বন্ধ হওয়া উচিত, মন্তব্য সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায়ের
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সামিল হলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। দেশজুড়ে যখন এই নিয়ে প্রতিবাদ চলছে, তখন এই ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার সামিল হলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে (Sana Ganguly)। নিহত চিকিৎসকের পরিবারের সুবিচারের দাবিতে গোটা দেশজুড়ে যখন প্রতিবাদ চলছে, তখন এই ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে বিতর্কে জড়িয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সোশ্যাল মিডিয়ায় কার্যত ক্ষোভে ফেঁটে পড়েন তাঁর ভক্তরাও। এবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন খোদ সৌরভ ও স্ত্রী এবং মেয়ে। সানা এদিন বলেন, আমরা এই ঘটনার বিচার চাই। এই ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। প্রতিদিনই আমরা কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা শুনি এবং তাতে আমাদের খারাপও লাগে। তবে এইসব এবার বন্ধ হওয়া উচিত।
#WATCH | Kolkata, West Bengal: On RG Kar Medical College & Hospital rape-murder case, Sana Ganguly, daughter of former Team India Captain Sourav Ganguly; says, "We want justice, this has to stop. Every day we hear about some rape case and we feel bad that this is happening even… pic.twitter.com/Em4C3wO4tW
— ANI (@ANI) August 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

