Lovely Maitra: 'কসাইতে পরিণত হচ্ছে ডাক্তাররা', সোনারপুর থানায় অভিযোগ দায়ের লাভলী মৈত্রর বিরুদ্ধে

Lovely Maitra: 'কসাইতে পরিণত হচ্ছে ডাক্তাররা', সোনারপুর থানায় অভিযোগ দায়ের লাভলী মৈত্রর বিরুদ্ধে
Lovely Maitra (Photo Credit: Facebook)

'কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।' সোনারপুরের এক জনসভা থেকে চিকিৎসকদের কর্ম বিরতি নিয়ে এমনই মন্তব্য করতে শোনা যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্রকে (Lovely Maitra)। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে চিকিৎসকরা (Doctor) যখন একটানা প্রতিবাদ, বিক্ষোভ করছেন, সেই সময় লাভলীর ওই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ডাক্তারদের কসাইয়ের সঙ্গে তুলনা করে এবার আইনি জটিলতায় জড়ালেন লাভলী। তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হল সোনারপুর থানায়। সায়ন বন্দ্যোপাধ্যায় সোনারপুর থানায় লাভলী মৈত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফেও লাভলী মৈত্রকে সতর্ক করা হয় বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Kanchan Mullick: 'লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী', সরকারী চাকরিজীবীদের 'বোনাস' মন্তব্যে চাপে পড়ে কথা বদল কাঞ্চনের

সোনারপুরে লাভলী মৈত্র কী ধরনের মন্তব্য করেন, দেখে নিন...

এরপরই লাভলী মৈত্রর বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).