Nusrat Jahan Bhai Dooj with Aroop Biswas: মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন নুসরত, টলিগঞ্জের বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা

ভাইফোঁটার অনুষ্ঠান শেষে নাচে, গানে আসর মাতিয়ে রাখলেন টলি সুন্দরীরা। এক কথায় টলিউড নায়িকাদের মাঝে টলিগঞ্জের 'নবনীড়' বৃদ্ধাশ্রমে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠান ছিল একেবারে জমজমাট।

Nusrat Jahan Bhai Dooj with Aroop Biswas: মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফোঁটা দিলেন নুসরত, টলিগঞ্জের বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা
Nusrat Jahan Celebrates Bhai Dooj with State Minister Aroop Biswas (Photo Credits: Facebook)

প্রতি বছরের মত এইবারও ভাইফোঁটায় টলিগঞ্জের 'নবনীড়' বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। রবিবার একশো-র বেশি দিদা ঠাকুমার কাছে ফোঁটা নিলেন মন্ত্রী। বৃদ্ধাশ্রমের ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকা। বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশাপাশি মন্ত্রী অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিলেন সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া। এছাড়াও ফোঁটা দিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahan), কৌশানি মুখোপাধ্যায়, সৌমিতৃষা কুন্ডু আরও অনেকে। ভাইফোঁটার অনুষ্ঠান শেষে নাচে, গানে আসর মাতিয়ে রাখলেন টলি সুন্দরীরা। এক কথায় টলিউড নায়িকাদের মাঝে টলিগঞ্জের 'নবনীড়' বৃদ্ধাশ্রমে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠান ছিল একেবারে জমজমাট।

 'নবনীড়' বৃদ্ধাশ্রমে অরূপ বিশ্বাসের ভাইফোঁটা অনুষ্ঠানের ছবি দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 05:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).