Mamata Banerjee: কর্ণাটকে জেডি (এস)-র হয়ে ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন কুমারস্বামী
গতকাল, শুক্রবার কালীঘাটে নিজের বাসভবনে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল, শুক্রবার কালীঘাটে নিজের বাসভবনে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী অকংগ্রেসী জোটে জেডি (এস)-কে চান মমতা। এবার জেডি (এস)-র হয়ে ভোট প্রচারে কর্ণাটকে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কথাই এদিন জানালেন জেডি (এস)-এর শীর্ষ নেতা কুমারস্বামী। মমতার পাশাপাশি জেডি(এস)-র হয়ে কর্ণাটকে প্রচারে যাচ্ছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কেসি রাও।
বিজেপি, কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব রেখে কর্ণাটকে একাই লড়তে চলেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জনতা দল (সেকুলার)। মমতাকে গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচারে দেখা গিয়েছিল। এবার মমতাকে দেখা যাবে কর্ণাটকে জেডি (এস)- প্রচারে। আরও পড়ুন-রাহুল গান্ধী ইস্যুতে ধর্মতলায় বড় বিক্ষোভ যুব কংগ্রেসের, দেখুন ছবিতে
দেখুন টুইট
#PoliticalPulse | Earlier, JD(S) had said Telangana CM KCR will campaign for the party in the Telugu-speaking Kalyana #Karnataka regionhttps://t.co/inuhO0cPyw
— The Indian Express (@IndianExpress) March 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 25, 2023 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

