Mamata Banerjee: আসানসোলে প্রচারে যাওয়ার পথে দুর্ঘটনা, হেলিকপ্টারে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন মুখ্যমন্ত্রী
এদিন আসানসোলে দুটি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠার পড়ে আসনে বসতে গিয়েই ঘটে অঘটন। আচমকা মুখ্যমন্ত্রী পড়ে যান হেলিকপ্টারের ভিতর।
প্রচারের জন্যে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার জন্যে রাজনৈতিক নেতা মন্ত্রীরা ব্যবহার করেন হেলিকপ্টার। শনিবার প্রচারে যাওয়ার জন্যে কপ্টারে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের দুর্ঘটনার সম্মুখীন তৃণমূল সুপ্রিমো। এদিন আসানসোলে দুটি প্রচারসভা রয়েছে মমতার। দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠার পড়ে আসনে বসতে গিয়েই ঘটে অঘটন। আচমকা মুখ্যমন্ত্রী পড়ে যান হেলিকপ্টারের ভিতর। তড়িঘড়ি তাঁকে তুলতে ছোটেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তবে নিজেকে সামলে নিয়ে প্রচারস্থলের উদ্দেশ্যে রওনা দেন মমতা। ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন...
#WATCH | West Bengal CM Mamata Banerjee slipped and fell while taking a seat after boarding her helicopter in Durgapur, Paschim Bardhaman today. She reportedly suffered a minor injury and was helped by her security personnel. She continued with her onward travel to Asansol. pic.twitter.com/UCt3dBmpTQ
— ANI (@ANI) April 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

