Rath Yatra 2024: কলকাতায় ইসকন মন্দিরের রথযাত্রায় উদ্বোধন মমতার, জগন্নাথ দেবকে আরতি নিবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইসকন। দুপুরে পুজোয় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ সি, অ্যালবার্ট রোডে এদিকের রথযাত্রা অনুষ্ঠানে সামিল হন সেলিব্রেটি, তারকা বিধায়ক, সাংসদেরা।

Rath Yatra 2024: কলকাতায় ইসকন মন্দিরের রথযাত্রায় উদ্বোধন মমতার, জগন্নাথ দেবকে আরতি নিবেদন মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee offers prayers at ISKCON Temple on Rath Yatra (Photo Credits: ANI)

রবিবার রথযাত্রার (Rath Yatra 2024) আনন্দে মেতেছেন দেশবাসী। পুরী (Puri) সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় রথ। সকাল থেকে পাড়ায় পাড়ায় ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে খুদেরা। তাতে বসানো রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তিও। কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইসকন (ISKCON Temple)। দুপুরে পুজোয় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। ৩ সি, অ্যালবার্ট রোডে এদিকের রথযাত্রা অনুষ্ঠানে সামিল হন সেলিব্রেটি, তারকা বিধায়ক, সাংসদেরা।  জগন্নাথ দেবকে আরতি নিবেদন করেন তৃণমূল সুপ্রিমো। আগেও বেশ কয়েকবার এই রথযাত্রায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতার আরতি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 07, 2024 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).