Mahua Moitra: মহুয়ার আইফোন হ্যাকের চেষ্টা, কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরণ অভিযোগ তৃণমূল সাংসদের
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র সরকার, আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহুয়া। অ্যাপেল সংস্থা থেকে কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছে তাঁর ফোনে।
‘ঘুষ নিয়ে প্রশ্ন’ (Mahua Moitra Cash For Query Case) বিতর্ক ক্রমশ আরও জটিল হচ্ছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র সরকার, আজ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মহুয়া (Mahua Moitra)। অ্যাপেল সংস্থা থেকে কিছু সতর্কবার্তা পাঠানো হয়েছে তাঁর ফোনে। যার স্ক্রিনশর্ট তুলে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ। অ্যাপেল থেকে মহুয়ার আইফোনে আসা সতর্কবার্তায় লেখা রয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপেল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত রয়েছে, সেটি হ্যাক করার চেষ্টা চলছে। আর তারা যদি তা করতে পারে তাহলে আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে'।
দেখুন মহুয়ার টুইট...
Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0
— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

