Kunal Ghosh: তৃণমূলের ভোটপ্রচার রুখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বিজেপি, অভিযোগ কুণালের
বিজেপির দুই লোকসভা প্রার্থী এনআইএ অফিসার ধনরাম সিংহের বাড়িতে গিয়ে দু দফার বৈঠক সারেন। তৃণমূল নেতা, কর্মীদের একটি তালিকা ধরান তাঁরা।
ভোটের মুখে ইডি, সিবিআই, এনআইএ-এর মত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কাজে লাগিয়ে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে বিজেপি। মোদী সরকারের 'রাজনৈতিক প্রতিহিংসা'র শিকার হচ্ছে বিরোধী দলগুলো। দিনের পর দিন ধরে এই অভিযোগে ভাজপাকে বিদ্ধ করছে বিরোধীরা। এ প্রসঙ্গে শুক্রবার তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, বিজেপি সরকার ইডি, সিবিআই, এনআইএ, আয়কর বিভাগের অপব্যবহার করছে। এনআইএ-র এক সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, বিজেপির দুই লোকসভা প্রার্থী এনআইএ অফিসার ধনরাম সিংহের বাড়িতে গিয়ে দু দফার বৈঠক সারেন। তৃণমূল নেতা, কর্মীদের একটি তালিকা ধরান তাঁরা। তাঁদের সমন করে, আটক করে প্রয়োজনে গ্রেফতার করতেও বলা হয়। উদ্দেশ্য ভোটপ্রচার থেকে তাঁদের দূরে রাখা।
শুনুন কী বলছেন কুণাল ঘোষ...
Advertisement
সম্পর্কিত খবর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Kolkata FF Fatafat June 16 Result: সোমবার কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিয়ে থাকলে এখনই ফলাফল জেনে নিন
Kolkata FF Fatafat Today Result: আজ কি কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস ফলো করেছেন? তাহলে আর দেরি কেন! ফলাফল জেনে নিন
Kolkata Fatafat Result Today, 16 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ সোমবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Advertisement
Advertisement