Kolkata: স্কুলবাসে থাকতেই হবে ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বোতাম,পড়ুয়াদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাজ্য পরিবহন দফতরের তরফে বাংলার সমস্ত স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দফতর।

Kolkata: স্কুলবাসে থাকতেই হবে ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বোতাম,পড়ুয়াদের নিরাপত্তা জোরদার করতে নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের
প্রতীকী ছবি (Photo Credit:X)

কলকাতাঃ স্কুল পড়ুয়াদের (School Students) নিরাপত্তা (Security) জোরদার করতে এ বার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। আজ, মঙ্গলবার পরিবহন সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan) জানান, এ বার থেকে বাংলার সব স্কুলবাসে থাকতেই হবে ট্র্যাকিং ডিভাইস (Tracking Device) ও প্যানিক বোতাম। শুধু তাই নয়, স্কুল বাস এবং পুলকারগুলির সর্বোচ্চ গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাজ্য পরিবহন দফতরের তরফে বাংলার সমস্ত স্কুলে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য পরিবহন দফতর।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).