Haridevpur Gang Rape Case: হরিদেবপুরে গনধর্ষনের ঘটনায় গতকাল মধ্যরাতে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস
হরিদেবপুরে গনধর্ষনের ঘটনায় গতকাল মধ্যরাতে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মধ্যরাতে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে দেবাংশু বিশ্বাস কে গ্রেফতার করে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতের বয়স ২৫ বছর,রিজেন্ট পার্ক থানা এলাকায় তার বাড়ি। এর আগেই জানা গেছিল শাসক দল ঘনিষ্ঠ ছিল দেবাংশু।
গন ধর্ষনের ঘটনার পর থেকে এই দেবাংশু গাঢাকা দেয়।উল্লেখ্য, গত পাঁচ ই সেপ্টেম্বর এক জন্মদিনের পার্টিতে নির্যাতীতা তরুনীকে আসতে বলা হয়। এরপর ঐ তরুনীকে গনধর্ষন করা হয়। এই ঘটনায় পুলিশ আগেই চন্দন নামে একজনকে গ্রেফতার করে।গতকাল মধ্য রাতে মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস কে পুলিশ গ্রেফতার করে। আজ আদালতে তোলা হবে।
হরিদেবপুর ধর্ষ ণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। মধ্যরাতে দেশপ্রিয় পার্কের কাছ থেকে গ্রেফতার। রিজেন্ট পার্কে ভাড়া বাড়িতে গণধ র্ষণ। জন্মদিনের পার্টিতে ডেকে গণধ র্ষণ নির্যাতিতাকে। এর আগে গ্রেফতার হয় চন্দন মল্লিক
🔴 প্রতি ঘণ্টা, প্রতি… pic.twitter.com/wqEsvEw5hw
— Republic Bangla (@BanglaRepublic) September 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 19, 2025 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

