Kolkata Fire: বড়বাজারের পর সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

সল্টলেকের সেক্টর ফাইভে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন।

Kolkata Fire: বড়বাজারের পর সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
Fire broke out at Salt Lake Sector 5 (Photo Credit: X)

কলকাতা: বড়বাজারের পর সেক্টর ফাইভে ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২টো নাগাদ বিধাননগরের সল্টলেকের সেক্টর ফাইভের (Salt Lake Sector 5) একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, কারখানাটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন:  Space Junk: মহাবিপদ! মহাকাশ থেকে আছড়ে পড়তে চলেছে ৪৫০ কেজির মহাকাশযানের ধ্বংসাবশেষ

চলতি সপ্তাহে কলকাতার বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারিয়েছেন। ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ডে স্থানীয়দের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানান, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার সম্পূর্ণ চেষ্টা চালানো হচ্ছে।

দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).