ECI Delegation In West Bengal: আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল
আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া পাঁচশোরও বেশি বুথের বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক করবেন। গতকাল তাঁরা রাজারহাট জেলা পরিষদ অডিটরিয়ামে তাঁরা রাজারহাট–নিউটাউন, রাজারহাট–গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সমস্ত আধিকারিক ও বিএলও-দের নিয়ে বৈঠক করেন।
পরে বারাসতে উত্তর ২৪ পরগনার ৩২ টি বিধানসভা কেন্দ্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-সহ ভোটের কাজে যুক্ত সমস্ত আধিকারিকদের নিয়েও বৈঠক অনুষ্ঠিত হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতি নিয়েই উভয় বৈঠকে আলোচনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
Advertisement
Advertisement
Advertisement