Durga Puja 2025: একের পর এক দুর্গা পুজোর উদ্বোধন, চক্রবেড়িয়া সার্বজনীনে মুখ্যমন্ত্রী মেতে উঠলেন ডান্ডিয়ায়, দেখুন ভিডিয়ো

Durga Puja 2025: একের পর এক দুর্গা পুজোর উদ্বোধন, চক্রবেড়িয়া সার্বজনীনে মুখ্যমন্ত্রী মেতে উঠলেন ডান্ডিয়ায়, দেখুন ভিডিয়ো
Dandiya Dance With CM (Photo Credit: FB)

দ্বিতীয়ার দুপুর থেকে পরপর দুর্গা পুজো (Durga Puja 2025) উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একডালিয়া এভারগ্রীন থেকে চক্রবেড়িয়া সার্বজনীন, সিংহী পার্ক, একের পর এক পুজো প্যান্ডেল ঘুরছেন মুখ্যমন্ত্রী এবং উদ্বোধন করছেন। জলমগ্ন কলকাতা কীভাবে সেরে উঠবে এবং পুজোর রোশনাইয়ে সেজে উঠবে, সেই ব্যবস্থাও যেমন করছেন মুখ্যমন্ত্রী, তেমনি শারদ উৎসবের সূচনাও করছেন একের পর এক করে।

এবার চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের পর হাতে তুলে নেন ডান্ডিয়া। চক্রবেড়িয়া পুজো মণ্ডপে অন্য মহিলাদের সঙ্গে কয়েকবার ডান্ডিয়ায় তাল মেলাতে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। শত পরিশ্রমেও মুখ্যমন্ত্রী যে সাধারণ মানুষের মধ্যে প্রবেশ করে, তাঁদের সঙ্গে আনন্দে, উৎসবে সামিল হন, তা চক্রবেড়িয়া পুজো প্যান্ডেল থেকে স্পষ্ট।

আরও পড়ুন: Durga Puja 2025: মা দুর্গার শক্তিপীঠ কোনগুলি, বাংলায় কতগুলি সতীপীঠ রয়েছে, তার গুরুত্ব কী জানুন

ডান্ডিয়ার তালে মুখ্যমন্ত্রীও ধরলেন লাঠি, মেতে উঠলেন উৎসবে...

ভবানীপুর মুক্তদলের পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 24, 2025 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).