Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন সম্পন্ন, মুখ্যমন্ত্রীর পাশে বসে গান শুনলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya) দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতেই দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন হয়। পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের মত দিঘাতেও সিংহাসনে আসন রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মন্দিরের দ্বারোদঘাটনের পর আরতীও করেন মুখ্যমন্ত্রী। জগন্নাথধামের দ্বারোদঘাটনের অনুষ্ঠানে হাজির হন একাধিক শিল্পী। অদিতি মুন্সি থেকে, ইমন চক্রবর্তী, নচিকেতারা হাজির হন দিঘায়। দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prasenjit Chatterjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান দেখেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নচিকেতা চক্রবর্তীকে যখন 'একী লাবণ্যে' গাইতে দেখা যায়, মুখ্যমন্ত্রীকেও দেখা যায় গান গাইতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে বসেই গান গেয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত জগন্নাথ ধামের জন্য বাঙালিকে যাতে আর পুরীতে যেতে না হয়, তার জন্য দিঘায় মন্দির গড়ে তুললেন মুখ্যমন্ত্রী। এমনকী উদ্বোধনে যাঁরা হাজির হতে পারেননি, তাঁরা যাতে অনুষ্ঠান থেকে বঞ্ছিত না হন, তার জন্য প্রত্যেক ব্লকে এলইডি লাগিয়ে অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয় মঙ্গলবার থেকেই।
জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 03:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

