Digha Jagannath Temple: অক্ষয় তৃতীয়ার শুভদিনে দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ভোগ রাঁধার আগে চলছে উনুন পুজো, দেখুন ভিডিয়ো

রাজস্থানের বিশেষ পাথর দিয়ে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গন। প্রায় ৮০০ রাজস্থানি শ্রমিকের হাতের ছোঁয়ায় সম্পন্ন হয়েছে মন্দির নির্মাণের কাজ। এই মন্দির উদ্বোধনকে ঘিরে দিঘায় সাজো সাজো রব। আলোয় সেজে উঠেছে গোটা শহর।

Digha Jagannath Temple: অক্ষয় তৃতীয়ার শুভদিনে দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ভোগ রাঁধার আগে চলছে উনুন পুজো, দেখুন ভিডিয়ো

কলকাতাঃ মঙ্গলবার সম্পন্ন হয়েছে মহাযজ্ঞ। আজ, বুধে দ্বারোদ্ঘাটন। শুভ উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। সেই উপলক্ষে সেজে উঠেছে সৈকত শহর। জগন্নাথ মন্দির দর্শনের জন্য দিঘায় পৌঁছেছেন লক্ষ লক্ষ ভক্ত। বুধে জগন্নাথ মন্দিরে বিপুল ভক্ত সমাগমের অনুমান। আর আগত ভক্তদের জন্য রয়েছে ভোগের ব্যবস্থা। আর ভোগ রাঁধার আগে নিয়ম মেনে হেঁশেলে হল পুজো। এই হেশেলেই জগন্নাথের জন্য নিত্য ভোগ রাঁধা হবে বলে গিয়েছে। বুধ সকালে উনুন পুজো দিয়ে উদ্বোধন হল সেই বিশেষ হেঁশেলের।

ভক্তদের জন্য খুলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির, বুধে কখন দ্বারোদ্ঘাটন?

ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দিঘার মাটি ছুঁয়েছে মুখ্যমন্ত্রীর চপার। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। মঙ্গলবার নিয়ম মেনে মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মমতা। বুধে, দ্বারোদ্ঘাটনে অংশ নেবেন তিনি। প্রাণ প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রীর হাত ধরেই বিগ্রহের প্রথম আরতি হওয়ার কথা রয়েছে। বুধবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব সেরে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, পুরীর আদলে গড়া হয়েছে দিঘার এই জগন্নাথ মন্দির। রাজস্থানের বিশেষ পাথর দিয়ে সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গন। প্রায় ৮০০ রাজস্থানি শ্রমিকের হাতের ছোঁয়ায় সম্পন্ন হয়েছে মন্দির নির্মাণের কাজ। এই মন্দির উদ্বোধনকে ঘিরে দিঘায় সাজো সাজো রব। আলোয় সেজে উঠেছে গোটা শহর।

জগন্নাথ মন্দিরেভোগ রাঁধার আগে চলছে উনুন পুজো, দেখুন ভিডিয়ো

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).