Dattapukur Blast: বিস্ফোরণের তীব্রতায় ভেঙ্গেছে বাজি কারখানার পার্শ্ববর্তী বাড়ি দোকান, তদন্তে পুলিশ (দেখুন আজ সকালের ভিডিও)

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাজি কারখানার দোতলা বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। পাশাপাশি ওই বাড়ির সংলগ্ন একাধিক বাড়ি ও দোকান ভেঙে পড়ে।

Dattapukur Blast:  বিস্ফোরণের তীব্রতায় ভেঙ্গেছে বাজি কারখানার পার্শ্ববর্তী বাড়ি দোকান, তদন্তে পুলিশ (দেখুন আজ সকালের ভিডিও)
DattaPukur Bomb Blast Video Photo Credit: Twitter@ANI

রবিবার প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের মোচপোল গ্রামের নীলগঞ্জ এলাকা। একটি বাজি কারখানায় বিস্ফোরণের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়। সরকারিভাবে এখনও পর্যন্ত ৭ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও আশঙ্কা মৃতের সংখ্যা আরও বেশি।হাসপাতালে আহত হয়ে আরও একাধিক মানুষ চিকিৎসারত আছেন।

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বাজি কারখানার দোতলা বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। পাশাপাশি ওই বাড়ির সংলগ্ন একাধিক বাড়ি ও দোকান ভেঙে পড়ে।বাজি কারখানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরেও তা অনুভূত হয়েছে। দেখুন আজ সকালে কি ছবি ওই অঞ্চলে-

#WATCH | West Bengal | Latest visuals from Duttapukur area in North 24 Parganas district where an explosion took place at the illegal crackers factory yesterday. pic.twitter.com/T2i8MZWLDc

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).