Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া
Cyclone, Representational Image (Photo Credit: File Photo)

ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউমের (Michaung) প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও (South Bengal) প্রভাব পড়তে শুরু করেছে। মিগজাউমের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। খুব বেশি বৃষ্টি না হলেও, মিগজাউমের প্রভাব এই মুহূর্তে সরছে না বলে মনে করছে আবহাওয়া দফতর। ফলে কলকাতা-সহ বিভিন্ন জেলার তাপমাত্রা যেমন কম থাকবে, তেমনি মেঘলা আকাশ থাকবে বলেই মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার পর মিগজাউম যখন শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তখনও বাংলায় তার প্রভাব অব্যাহত। মিগজাউমের জেরে জেরে উত্তর ২৪ পরগণা, নদীয়া, বর্ধমান, কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও এক, আধ পশলা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে  বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুক্রবার থেকে তা পরিবর্তন হবে বলে পূর্বাভাষ জারি করা হয়েছে।

আরও পড়ুন: Cyclone Michaung: গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম, অন্ধ্রে ক্ষতিগ্রস্থ ৪০ লক্ষ মানুষ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).