Kunal Ghosh: কেন্দ্রের অধীনে সীমান্ত এলাকা, তাহলে কীভাবে সীমান্ত পেরোচ্ছে রোহিঙ্গারা? প্রশ্ন কুণালের

বিজেপির উচিত রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করা। রোহিঙ্গা ইস্যুতে এবার মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

(Kunal Ghosh)। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্তব্য নিয়ে কুণাল বলেন, সীমান্ত এলাকা কার অধীনে? বিএসএফের নিয়ন্ত্রণে রয়েছে এই সীমান্ত এলাকাগুলি। আর এখান থেকেই রোহিঙ্গারা বেশি সীমান্ত পেরোচ্ছে। তাহলে বিজেপির আগে উচিত কেন্দ্র সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করা। এখানে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। অন্যদিকে বিহারের ছাত্রদের হেনস্থার অভিযোগে পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমাদের রাজ্য থেকেও যেমন ভিনরাজ্যে পড়ুয়ারা যায়, তেমনই ভিনরাজ্য থেকেও এখানে আসে। আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement