Naihati: তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত নৈহাটি, বিজেপির পার্টি অফিসে ধরানো হল আগুন, সমালোচনায় সরব শুভেন্দু
শুক্রবার দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় উত্তপ্ত নৈহাটি। এরমধ্যেই সন্ধ্যের দিকে বিজেপি পার্টি অফিসে লাগল আগুন।
শুক্রবার দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনায় উত্তপ্ত নৈহাটি (Naihati)। এরমধ্যেই সন্ধ্যের দিকে বিজেপি পার্টি অফিসে লাগল আগুন। জানা যাচ্ছে নৈহাটির সিং ভবন বাঙ্কোয়েটে গেরুয়া শিবির পার্টি অফিস। আর সেখানেই এদিন সন্ধেবেলায় লাগল আগুন। যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই পার্টি অফিসে আগুন লাগিয়েছে। যদিও দমকল বাহিনী এসে ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা পার্টি অফিসে এসে হামলা চালিয়েছে। এমনকী বিজেপির একাধিক কর্মীদের মারধর ও ঘর বাড়িতে ভাঙচুড় চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন।
দেখুন ভিডিয়ো
North 24 Parganas, West Bengal: A fire broke out at the BJP party office in Singh Bhavan, Naihati’s Gauripur area, noticed by local residents who alerted the fire department. A fire engine quickly responded and controlled the blaze pic.twitter.com/WoRpnk5ixo
— IANS (@ians_india) January 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

